দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তার স্বামী সোহেল কাজী একই উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলি নিহত হন। স্থানীয়রা আহত সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
যে আই